Jagannath Snan Yatra 2026 | শ্রীরামপুরের মাহেশে জগন্নাথদেবের স্নানযাত্রা, ভক্তদের উপচে পড়া ভিড়
হুগলির মাহেশে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ৬৩০ বছর জগন্নাথদেবের স্নানযাত্রা। পহুন্ডি যাত্রার পর স্নানবেদীতে আনা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। ২৮ ঘড়া গঙ্গাজল, দেড় মণ দুধ এবং ১০৮টি কলসের বিশেষ দ্রব্য দিয়ে সম্পন্ন হয় মহাভিষেক। স্নানযাত্রার মাধ্যমে শুরু হলো রথযাত্রার দিন গোনা। স্নানপিড়ি মাঠে ভক্তদের উপচে পড়া ভিড়। দেখুন মাহেশের ঐতিহ্যবাহী স্নানযাত্রার বিশেষ প্রতিবেদন।