‘সময় এসেছে সবক শেখানোর’, হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, দায়ের ২ FIR
কলকাতা: বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য নিয়ে এবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে…
কলকাতা: বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য নিয়ে এবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনও রকম উসকানিমূলক কথা বা প্ররোচনা সরকার বরদাস্ত করবে না।
ইতিমধ্যেই ওই মন্তব্যের প্রেক্ষিতে বিধায়ক হুমায়ুনের বিরুদ্ধে পুলিশের কাছে দুটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বলে এদিন বিধানসভায় নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে কড়া মেজাজে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এ রকম লাগামছাড়া কথা বলতে দেবো না, দেবো না, দেবো না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।” (Shuvendu Adhikari reacts to Humayun Kabir controversial remarks)
(বিস্তারিত আসছে)