নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, পাশ করা আবশ্যিক, বড় ঘোষণা CBSE-র - 24 Ghanta Bangla News
Home

নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, পাশ করা আবশ্যিক, বড় ঘোষণা CBSE-র

Spread the love

কলকাতা: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর রূপরেখা মেনে বড়সড় পরিবর্তন আনল সিবিএসই (CBSE)। বোর্ড মঙ্গলবার জানিয়েছে, নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা একটি বাধ্যতামূলক ‘কোয়ালিফাইং’ বিষয়…

কলকাতা: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০-এর রূপরেখা মেনে বড়সড় পরিবর্তন আনল সিবিএসই (CBSE)। বোর্ড মঙ্গলবার জানিয়েছে, নবম ও দশম শ্রেণিতে তৃতীয় ভাষা একটি বাধ্যতামূলক ‘কোয়ালিফাইং’ বিষয় হতে চলেছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পড়ুয়াদের এই বিষয়ে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে (internal assessment) পাশ করতেই হবে।

বোর্ডের নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় ভাষাটি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হবে না। তবে স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। সিবিএসই স্পষ্ট করে দিয়েছে, যদি কোনো পড়ুয়া এই তৃতীয় ভাষার অভ্যন্তরীণ মূল্যায়নে পাশ করতে ব্যর্থ হয়, তবে তাকে মাধ্যমিকের (Secondary School Examination) পাশ সার্টিফিকেট দেওয়া হবে না।

তিন-ভাষা ফর্মুলা

নতুন নিয়ম অনুযায়ী, পড়ুয়াদের তিনটি ভাষা পড়তে হবে। তার মধ্যে অন্তত দুটি অবশ্যই ভারতীয় ভাষা (Bharatiya Bhasha) হতে হবে। তৃতীয় ভাষা হিসেবে পড়ুয়ারা অন্য কোনো ভারতীয় ভাষা অথবা বিদেশি ভাষা বেছে নিতে পারবে। তবে যারা বর্তমানে একটি ভারতীয় ও একটি বিদেশি ভাষা পড়ছে, তাদের তৃতীয় ভাষা হিসেবে অবশ্যই একটি ভারতীয় ভাষাকেই বেছে নিতে হবে।

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে নিয়ম

দশম শ্রেণি (২০২৭-২৮ শিক্ষাবর্ষ): এই শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণিতে ওঠা পড়ুয়াদের তৃতীয় ভাষার অভ্যন্তরীণ পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। কোনো পড়ুয়া পরীক্ষায় অকৃতকার্য হলে বোর্ড পরীক্ষার ফল ঘোষণার আগেই স্কুলকে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

নবম শ্রেণি (২০২৬-২৭ শিক্ষাবর্ষ): নবম শ্রেণিতে এই নিয়ম কিছুটা নমনীয়। কেউ তৃতীয় ভাষায় পাশ করতে না পারলেও তাকে দশম শ্রেণিতে উন্নীত করা হবে। তবে, দশম শ্রেণিতে পড়ার সময় তাকে গত বছরের বাকি থাকা তৃতীয় ভাষার পরীক্ষাটি সম্পন্ন করতে হবে।

এককালীন ছাড়

২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণিতে ভর্তি হচ্ছে, তাদের জন্য এককালীন ছাড় দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই দুটি বিদেশি ভাষা পড়ছে, তাদের তা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে, তবে অতিরিক্ত একটি ভারতীয় ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে যোগ করতে হবে।

বোর্ডের এই নতুন সিদ্ধান্তের ফলে স্কুল পড়ুয়াদের ওপর ভাষার দক্ষতা বৃদ্ধির চাপ বাড়বে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার চাপের সঙ্গে এই অভ্যন্তরীণ মূল্যায়নের মেলবন্ধন কীভাবে স্কুলগুলি সামাল দেয়, সেটাই এখন দেখার বিষয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *