Aadhaar-Mobile Number Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না, জানবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি | Is Your Mobile Number Linked to Aadhaar? Check Online in Minutes - 24 Ghanta Bangla News
Home

Aadhaar-Mobile Number Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না, জানবেন কীভাবে? রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি | Is Your Mobile Number Linked to Aadhaar? Check Online in Minutes

Spread the love

নয়া দিল্লি: আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে মোবাইল নম্বর (Mobile Number) লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে আপনি অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। যেমন, সরকারি কোনও প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া,আধারের তথ্য আপডেট, ওটিপি (OTP) ভেরিফিকেশন বা বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা পেতে আধারের (Aadhaar-Mobile Number Link) সঙ্গে সঠিক মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

কিন্তু, এমনও দেখা গিয়েছে, আধারের সঙ্গে আদৌ মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে কি না, তা অনেকেরই মানে থাকে না। সেক্ষেত্রে, আদৌ আপনার ফোন নম্বর আধারের সঙ্গে যুক্ত রয়েছে কি না তা কীভাবে বুঝবেন? অনলাইনেই সহজে তা যাচাই করতে পারবেন।

কী কী কারণে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি, জেনে নিন

আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে, যে সুবিধাগুলি পাওয়া যায়, সেগুলি হল

  • ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা যায়।
  • নিরাপদে ই-আধার ডাউনলোড করা যায়।
  • অনলাইনে আধারের তথ্য আপডেট করা যায়।
  • বিভিন্ন সরকারি প্রকল্প ও ডিজিটাল পরিষেবার সুবিধা পাওয়া যায়।
  • বিভিন্ন পরিষেবায় পরিচয় যাচাই সহজ হয়।

কীভাবে জানবেন আপনার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে?

প্রথম ধাপ : UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

দ্বিতীয় ধাপ : আধার সার্ভিস-এ গিয়ে মোবাইল নম্বর বা ইমেইল ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ: ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে

চতুর্থ ধাপ : যে মোবাইল নম্বরটি যাচাই করতে চান, সেটি লিখতে হবে।

পঞ্চম ধাপ : স্ক্রিনে দেখানো ক্যাপচা কোড দিতে হবে।

ষষ্ঠ ধাপ : সেন্ড ওটিপি বা ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।

এরপরই দেখা যাবে যে, মোবাইল নম্বরটি আধারের সঙ্গে আদৌ লিঙ্ক রয়েছে কি না।

কীভাবে আধারে মোবাইল নম্বর আপডেট করবেন?

যদি নতুন নম্বর যুক্ত করতে চান বা পুরনো নম্বর বদলাতে চান, তাহলে আধার অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে পারেন।

কী কী লাগবে ?

আধার নম্বর দিতে হবে।
বায়োমেট্রিক যাচাই (Biometric Authentication) সম্পূর্ণ করতে হবে।
আবেদন জমা দিয়ে URN সংগ্রহ করতে হবে, যাতে পরে স্ট্যাটাস ট্র্যাক করা যায়।

সফল যাচাইয়ের পর সাধারণত কয়েক দিনের মধ্যেই নতুন মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *