রোড রোলার চালিয়ে কোটি কোটি টাকার মাদক ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে গুয়াহাটিতে প্রকাশ্যে ৪৭২.৫১ কোটি টাকার মাদক ধ্বংস করল অসম সরকার। সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, হিমন্ত নিজে বাজেয়াপ্ত মাদকের উপরে রোড রোলার চালিয়ে তা নষ্ট করছেন। হিমন্তের বক্তব্য, ‘‘মাদক পাচারের বিরুদ্ধে লড়াইকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে।’’