Kalyan Banerjee Suspension: কল্যাণকে 'নারীবিদ্বেষী' বলা মহুয়াই তাঁর পাশে! সাসপেনশন প্রত্যাহারের আর্জিতে স্পিকারের দ্বারস্থ রাহুলরা | Mahua Moitra on Kalyan Banerjee's Side, Rahul Gandhi & Other Opposition MPs Meet Lok Sabha Speaker Demanding Revoke Kalyan's Suspension from Lok Sabha - 24 Ghanta Bangla News
Home

Kalyan Banerjee Suspension: কল্যাণকে ‘নারীবিদ্বেষী’ বলা মহুয়াই তাঁর পাশে! সাসপেনশন প্রত্যাহারের আর্জিতে স্পিকারের দ্বারস্থ রাহুলরা | Mahua Moitra on Kalyan Banerjee’s Side, Rahul Gandhi & Other Opposition MPs Meet Lok Sabha Speaker Demanding Revoke Kalyan’s Suspension from Lok Sabha

Spread the love

নয়া দিল্লি: সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee Suspended)। মিতালী বাগকে কটূক্তি, মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee)। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের আবেদন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। সৌগত রায়ের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সাংসদরাও।

গতকালই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাসপেন্ড করে তাঁকে আটকানো যাবে না। আজও সংসদ চত্বরে দাঁড়িয়ে নিট ইস্যুতে তিনি বিক্ষোভ দেখান। এবার বিরোধী দলের বাকি সাংসদরাও তাঁর পাশে দাঁড়ালেন। সাসপেনশন প্রত্যাহারের আবেদন নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী সহ অন্যান্য সাংসদরা।

এদিকে, আজ ফের কল্যাণের পাশে দাঁড়ালেন মহুয়া মৈত্রও (Mahua Moitra)। তাঁর দাবি, যে পদ্ধতিতে কল্যাণকে সাসপেন্ড করা হয়েছে, তা বেআইনি। কল্যাণের বিরুদ্ধে মহিলা বিরোধিতার অভিযোগ প্রসঙ্গে বলেন, “তিনি মহিলা বিরোধী কিনা তা অন্য বিষয়। তা বলে তাঁকে অন্যায়ভাবে সাসপেন্ড করা যায় না।”

কাকলীকে পাল্টা মহিলা বিরোধী বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বলেন, “কাকলী সেই নেত্রী যিনি পার্কস্ট্রিট ধর্ষণের নির্যাতিতাকে ‘দেহ ব্যবসায়ী’ বলেছিলেন। অগ্নিমিত্রা পালকে কাপড় কাটেন বলে অবমাননা করেছিলেন। উনি নিজেই মহিলা বিরোধী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *