মঙ্গলে শুরু মহারুদ্র যজ্ঞ, আসছেন দেড় হাজার সাধুসন্ত, শ্রাবণী মেলায় কী কী আয়োজন? - 24 Ghanta Bangla News
Home

মঙ্গলে শুরু মহারুদ্র যজ্ঞ, আসছেন দেড় হাজার সাধুসন্ত, শ্রাবণী মেলায় কী কী আয়োজন?

Spread the love

কী কী আয়োজন থাকছে শ্রাবণী মেলায়?

১) তারকেশ্বর মন্দির থেকে তিন কিলোমিটার দূরে তৈরি হয়েছে সাংস্কৃতিক প্রাঙ্গণ। এই প্রাঙ্গণে রাজ্যে ও রাজ্যের বাইরে থেকেও সাধু সন্তরা আসবেন। বঙ্গীয়সন্ত সমাজ এর ডাকে সন্ত সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।

২) ১৫ তারিখ থেকে তারকেশ্বর মন্দির সংলগ্ন রাজবাড়ী মাঠে মহারুদ্র যজ্ঞ চলবে পাঁচদিন ধরে। বৈদ্যপুর এলাকায় তারকেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মঞ্চ।

৩) মঙ্গলবার সকাল দশটায় তারকেশ্বর মন্দিরে পুজো দেবেন সন্ত মহারাজরা। সেখান থেকে কলস যাত্রা করে সাধু সন্ত মহারাজরা এই সম্মেলনে যোগ দেবেন। ৩০ হাজার মানুষের বসার জায়গা তৈরি করা হয়েছে।

৪) মূল মঞ্চের দুপাশে দুটি করে হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। সেখানে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে।

৫) পুণ্যার্থীদের স্বাগত জানাতে মন্দির সংলগ্ন দুধপুকুর থেকে প্রবেশদ্বার সর্বত্র চলছে আলোর কারসাজি। মন্দির সংলগ্ন দুধপুকুরে করা হয়েছে বিশেষ রাইট অ্যান্ড সাউন্ড শো। আলোর মাধ্যমে সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে ভগবান শিবের বিভিন্ন রূপ।

৬) তারকেশ্বর মন্দিরে প্রবেশের ওয়েলকাম গেটও সেজেছে নতুন রূপে। শেওড়াফুলি-তারকেশ্বর ১২ নম্বর রোডের উপরে অবস্থিত মন্দিরের মূল প্রবেশদ্বার গেরুয়া, সাদা ও সবুজ– জাতীয় পতাকার তিন রঙের আলো দিয়ে সাজানো হয়েছে। রাত নামলেই গেট থেকে মন্দির পর্যন্ত রাস্তা জুড়ে আলোর রোশনাই। শেওড়াফুলি থেকে মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তার দু’পাশে লাগানো হয়েছে চন্দননগরের আলো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *