পেট্রল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বনগাঁয় - 24 Ghanta Bangla News
Home

পেট্রল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ, বিক্ষোভ বনগাঁয়

Spread the love

এই সময়, বনগাঁ: পেট্রল পাম্পে তেলের বদলে দেওয়া হচ্ছে জল, ফলে তেল ভরে পাম্প থেকে বের হতেই থমকে যাচ্ছে একের পর এক বাইক, গাড়ি। এমনই অভিযোগে শনিবার বিকেল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বনগাঁর মতিগঞ্জে। এলাকাবাসীর অভিযোগ, ওই পাম্প থেকে দেওয়া হচ্ছিল জল মেশানো ভেজাল পেট্রল, আর সেই জ্বালানি বাইকে বা গাড়িতে ভরতেই মাঝ রাস্তায় বিকল হয়ে যাচ্ছে ইঞ্জিন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতেই ঘটনাস্থলে আসে বনগাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *