Bus Fare: ১০০ টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর! | No Change, Karnataka Transport Minister in Disguise gave 100 rs to Bus Conductor, He was told to Get off bus - 24 Ghanta Bangla News
Home

Bus Fare: ১০০ টাকার খুচরো নেই, পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর! | No Change, Karnataka Transport Minister in Disguise gave 100 rs to Bus Conductor, He was told to Get off bus

Spread the love

পরিবহন মন্ত্রীকেই বাস থেকে নামিয়ে দেওয়া হল।Image Credit: X

বেঙ্গালুরু: বাসে-ট্রেনে যাতায়াত করার সময় অন্যতম মাথাব্যথা হল খুচরো টাকা। নিত্যদিনই বহু যাত্রীকে এই নিয়ে ভোগান্তি পোহাতে হয়। অনেকেরই অটো চালক বা বাস কন্ডাক্টরের সঙ্গে ঝগড়া লেগে যায়। যাত্রীদের এই সমস্যা এবার হাড়ে হাড়ে টের পেলেন পরিবহন মন্ত্রী। খুচরো দিতে না পারায়, তাঁকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর।

কর্নাটকের পরিবহন মন্ত্রী বাইরথি সুরেশ যাত্রীদের সুবিধা-অসুবিধা বুঝতেই ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে উঠেছিলেন। নিজের পরিচয় গোপন করতে মন্ত্রী মুখে মাস্ক পরে ছিলেন। কন্ডাক্টর যখন টিকিট কাটতে আসেন, তখন মন্ত্রী মশাই ১০০ টাকার নোট দিয়ে দুটি টিকিট কাটতে বলেন।

কন্ডাক্টর তাঁর ব্যাগ খুলে দেখান যে তাঁর কাছে আর খুচরো টাকা নেই। যদি খুচরো টাকায় ভাড়া দিতে না পারেন, তাহলে তিনি যেন বাস থেকে  নেমে যান। শুনে একটু হকচকিয়ে গেলেও, মন্ত্রী চুপচাপ নেমে যান বাস থেকে। পরে তিনি অটো-রিক্সায় করে এক কিলোমিটার যান।

সেখানেও সমস্যা। মন্ত্রীর দাবি, মিটারে ৩০ টাকা দেখিয়েছিল, কিন্তু অটো চালক ৩৬ টাকা চান। তিনি ৪০ টাকাই দেন চালককে। তবে অতিরিক্ত চার্জ নেওয়ার অভিযোগও জানিয়েছেন তিনি।

পরিবহন মন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের সুবিধা-অসুবিধা বুঝতে তিনি দুই ঘণ্টায় ১০টিরও বেশি বিএমটিসি বাস চড়েন। সেখানে তিনি খুচরো নিয়ে যাত্রীদের সমস্যা যেমন লক্ষ্য করেন, তেমনই এও দেখেন যে এক যাত্রী বলা সত্ত্বেও বাস নির্দিষ্ট স্টপেজে দাড়ায়নি। পাশের বাস থেকে এই ঘটনা দেখেই তিনি ওই বাসের চালক ও কন্ডাক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *