তীর্থঙ্কর গ্রেপ্তার হতেই চলল ‘ডিম-থেরাপি’, উঠল ‘চোর’ স্লোগানও, ব্যাপক চাঞ্চল্য এলাকায় - 24 Ghanta Bangla News
Home

তীর্থঙ্কর গ্রেপ্তার হতেই চলল ‘ডিম-থেরাপি’, উঠল ‘চোর’ স্লোগানও, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Spread the love

ভোটের ফল ঘোষণার পরে থেকেই গা-ঢাকা দিয়েছিলেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে। আর্থিক প্রতারণা, তোলাবাজি, হুমকি, বিজেপি নেতার বাড়িতে হামলা-সহ একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে, রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। সেই গ্রেপ্তারির সময়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তীর্থঙ্করকে লক্ষ্য করে ডিম ছুড়ে প্রতিবাদ জানান বিজেপির স্থানীয় কর্মীদের একাংশ। তীর্থঙ্করকে ঘিরে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *