আমেরিকায় আর্জেন্তিনা ফ্যানদের বাঁধ ভাঙা সেলিব্রেশন, মাঝরাতে টেক্সাসের রাস্তায় মেসি ভক্তদের উন্মাদনা
মেসি এবং আর্জেন্তিনা ফুটবল দলের জনপ্রিয়তা যে কোনও সীমানা মানে না, তা আরও একবার প্রমাণিত হলো। আমেরিকার টেক্সাসের ফোর্ট ওয়ার্থে নীল-সাদা জার্সি গায়ে সেলিব্রেশনে মেতে উঠলেন হাজারো সমর্থক। ড্রামের তাল, চেনা গান আর আর্জেন্তিনার পতাকায় রঙিন হয়ে উঠলো গোটা চত্বর। স্নেহাংশু দত্তের লেন্সে ধরা পড়ল টেক্সাসের এই অবিশ্বাস্য ফ্যান সেলিব্রেশনের এক্সক্লুসিভ মুহূর্ত। চোখ রাখুন এই সময় লাইভ-এ।