পানশালায় অগ্নিকাণ্ডে মৃত ২৭
থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি রেস্তোরাঁ-কাম-পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার গভীর রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। রাতেই ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ব্যাঙ্কক পুলিশ।