পর্যটকদের জন্য রবিবার কেন বন্ধ থাকছে এশিয়ার পরিচ্ছন্নতম গ্রাম?
পর্যটন উন্নত হওয়ায় গ্রামে গড়ে ওঠে হোমস্টে, গেস্টহাউস এবং রেস্তোরাঁ। গ্রামের চারপাশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়। পর্যটকদের জন্য গ্রামের মধ্যে একটি বড় পার্কিং এলাকাও রয়েছে। গ্রামবাসীদের জীবিকা নির্বাহের এখন প্রধান মাধ্যম এই পর্যটন। আয়ের বড় উৎস ট্যুরিজ়ম। কিন্তু গ্রামবাসীরা মনে করছেন, এই উন্নতি কোথাও গিয়ে তাঁদের গ্রাম্য জীবনের উপর বড় প্রভাব ফেলছে। আসল গ্রামীণ জীবন উপভোগ করার জন্যই রবিবার বন্ধ থাকে মাওলিনংয়ের দরজা।
তবে এই নিয়ম সব পর্যটকদের জন্য নয়। আপনি যদি শনি-রবিবারের জন্য হোমস্টে বুক করেন এবং শুক্র বা শনিবার গ্রামে আসেন, তা হলে রবিবার ঘুরতে পারবেন সেখানে। যাঁরা ডে ট্যুরে (Day tour)-এ মাওলিনং যাবেন মনে করছেন, তাঁরা রবিবার এড়িয়ে চলুন।