‘হয়তো তিনি জানেন না...’, তুচেলের নিন্দার কড়া জবাব বেলিংহ্যামের, ইংল্যান্ড শিবিরে ভাঙন? - 24 Ghanta Bangla News
Home

‘হয়তো তিনি জানেন না…’, তুচেলের নিন্দার কড়া জবাব বেলিংহ্যামের, ইংল্যান্ড শিবিরে ভাঙন?

Spread the love

জয় পেলেও খুশি নন তুচেল

সেমিফাইনালে ওঠার আনন্দ থাকলেও দলের খেলা নিয়ে সন্তুষ্ট নন তুচেল। তাঁর মতে, ইংল্যান্ড নিজেদের কাজ নিজেরাই কঠিন করে তুলেছিল। ম্যাচ শেষে তুচেল বলেন, ‘ফল অসাধারণ। আমরা শেষ চারে উঠেছি, এটা দারুণ ব্যাপার। কিন্তু আমাদের পারফরম্যান্স নিয়ে আমি খুশি নই। যে ভাবে খেলেছি, তাতে ম্যাচটা নিজেদের জন্য অনেক কঠিন করে ফেলেছিলাম।’

ইংল্যান্ড কোচের মতে, দলের খেলায় অপ্রয়োজনীয় ভুল ছিল অনেক। তুচেল বলেন, ‘আমরা খুব বেশি ভুল করেছি। পাসিং, বল নিয়ন্ত্রণ— সব জায়গাতেই ভুল ছিল। খেলার গতি যথেষ্ট ছিল না। সত্যি বলতে, আজ কিছুটা ভাগ্যও আমাদের পক্ষে ছিল।’ তবে তিনি এটাও স্পষ্ট করে দেন যে সমস্যা মানসিকতার ছিল না। তুচেলের সাফ দাবি, ‘এটা মানসিকতার অভাব নয়। বরং মানসিক শক্তির কারণেই আমরা জিতেছি। সমস্যা ছিল খেলার মানে, মানসিকতায় নয়।’

কোচের মন্তব্যে অবাক বেলিংহ্যাম

ম্যাচ শেষে সাক্ষাৎকার দেওয়ার সময় বেলিংহ্যামকে তুচেলের মন্তব্যের কথা জানানো হয়। তা শুনে তাঁর মুখের অভিব্যক্তিতেই বিস্ময় ফুটে ওঠে। প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যাই হোক।’ তার পরে কিছুটা ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আজকের ম্যাচটা খুব কঠিন ছিল। মাঠের পরিস্থিতিও সহজ ছিল না। আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *