হেরিটেজ-দৌড়ে ভারতের ১৪ নয়া মনোনয়ন, ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অশোকের শিলালিপি - 24 Ghanta Bangla News
Home

হেরিটেজ-দৌড়ে ভারতের ১৪ নয়া মনোনয়ন, ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অশোকের শিলালিপি

Spread the love

দ্বিতীয় দফার মনোনয়নটি ৪ জুনের। সে দিন উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ‘সলখন ফসিল পার্ক’–কে টেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পৃথিবীর প্রাচীনতম জীবাশ্ম নিদর্শনগুলির অন্যতম ভাণ্ডার হিসেবে এই অঞ্চল ভূতত্ত্ববিদদের কাছে দীর্ঘদিন ধরেই আগ্রহের কেন্দ্র।

২৭ অগস্ট তৃতীয় দফায় একসঙ্গে সাতটি প্রাকৃতিক ঐতিহ্যবাহী স্থানের নাম তালিকায় যোগ করা হয়। এগুলি হলো মহারাষ্ট্রের ‘পঞ্চগণি’ ও মহাবালেশ্বরের ‘ডেকান ট্র্যাপস’, কর্ণাটকের ‘সেন্ট মেরিজ় আইল্যান্ড ক্লাস্টার’–এর ভূতত্ত্বগত ঐতিহ্য, মেঘালয়ের ‘মেঘালয়ান এজ’ গুহাগুলি, নাগাল্যান্ডের ‘নাগা হিল ওফিওলাইট’। ‘ওফিওলাইট’ হলো এমন শিলাস্তর যা অতীতে সমুদ্রতলের ভূত্বকের অংশ ছিল। পরে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে ওই স্তর স্থলভাগে উঠে এসেছে। এ ছাড়া তালিকায় নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের ‘এরা মাট্টি ডিব্বালু’–র প্রাকৃতিক ঐতিহ্য এবং তিরুমালা পাহাড় ও কেরলের ভারকালা উপকূলীয় ভূ–প্রাকৃতিক অঞ্চল। এই স্থানগুলি ভারতের ভূ–তত্ত্বগত ইতিহাস, জীববৈচিত্র এবং প্রাকৃতিক বিবর্তনের অনন্য সাক্ষ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *