ভোটার তালিকায় নাম ছিল, রেশনে বাদ গেল ৬০ হাজার!
চাঁদকুমার বড়াল, কোচবিহার
ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু রেশন কার্ড ছিল না। কোচবিহারে এমন ৬২ হাজার ভোটারের খোঁজ পেল খাদ্য দপ্তর। নাম যাচাইয়ের প্রক্রিয়া যত এগোবে, এই সংখ্যা আরও বাড়বে বলে দপ্তরের আধিকারিকদের অনুমান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (সার)-এ নাম বাদ যাওয়া ভোটারদের রেশন গ্রাহকের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। সেখানেই জেলা খাদ্য দপ্তরের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। ‘সার’-এ কোচবিহারে প্রায় এক লক্ষ ২২ হাজার ভোটারের নাম ডিলিট হয়েছে। বিচারাধীন থাকা আরও এক লক্ষের বেশি ভোটারের নামও তালিকা থেকে বাদ পড়েছে।