নিয়োগের ২ দিনের মধ্যেই সিঁথি থানার মহিলা ওসিকে বদলি
নতুন নির্দেশিকায় ইনস্পেক্টর মৌসুমি ভট্টাচার্যকে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। বাম জমানায় ২০১০ সালে প্রথম কোনও থানার দায়িত্বে এসেছিলেন মহিলা ইনস্পেক্টর দেবশ্রী চট্টোপাধ্যায়। তিনি দায়িত্বের সঙ্গে থানা সামলালেও, পরবর্তী ক্ষেত্রে আর কোনও জেনারেল থানার (মহিলা থানাকে এর মধ্যে ধরা হচ্ছে না। কারণ, মহিলা থানায় দায়িত্বে মহিলা অফিসারই রয়েছেন) দায়িত্বে মহিলা ইনস্পেক্টরকে পাঠানো হয়নি।