‘না’ বলার পরেও গায়ের জোরে তরুণীর ফ্ল্যাটে, অশালীন আচরণের অভিযোগ ডেলিভারি বয়ের বিরুদ্ধে
অভিযোগ, টয়লেট থেকে বেরিয়ে ওই ডেলিভারি বয় তরুণীর সামনে গোপনাঙ্গ উন্মুক্ত করে দেয়। ঘটনায় তরুণী এতটাই স্তম্ভিত হয়ে যান, যে কিছুক্ষণের জন্য কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। তরুণী তাঁর পোস্টে লিখেছেন, ‘একজন নারী যখন না বলেছেন, তখন সেখানেই কথা শেষ হওয়া উচিত। কোনও অপরিচিত মানুষের অধিকার নেই একজন মহিলার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করে জোর করে ঘরে ঢোকার।’