ইংল্যান্ডের ‘বাজ়বল’ যুগের ইতি, টেস্ট দলের দায়িত্ব থেকে সরানো হলো ম্যাকালামকে - 24 Ghanta Bangla News
Home

ইংল্যান্ডের ‘বাজ়বল’ যুগের ইতি, টেস্ট দলের দায়িত্ব থেকে সরানো হলো ম্যাকালামকে

Spread the love

সাফল্যের পর ধাক্কা, থামল ‘বাজবল’ অধ্যায়

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর বেন স্টোকস (Ben Stokes) ও ম্যাকালাম মিলে আক্রমণাত্মক ‘বাজ়বল’ দর্শনের সূচনা করেছিলেন। শুরুটা ছিল দুর্দান্ত। নিউ জ়িল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পাশাপাশি ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ও পেয়েছিল ইংল্যান্ড।

কিন্তু পরে ছবিটা বদলে যায়। পাকিস্তান ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সাফল্য এলেও, ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের সামনে বারবার ব্যর্থ হয় ইংল্যান্ড। অ্যাশেজ়ে হার এবং সাম্প্রতিক ব্যর্থতার পর ‘বাজ়বল’-এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

বোর্ডের প্রশংসা, তবু বিদায়

ইংল্যান্ড টিমের ডিরেক্টর অফ ক্রিকেট রবার্ট কি (Robert Key) বলেন, ‘ব্রেন্ডনের সময়ে দলের অনেক স্মরণীয় মুহূর্ত এসেছে। তিনি খেলোয়াড়দের মানসিকতা বদলে দিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে দিয়ে গিয়েছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *