আমেরিকায় গুলি করে খুন ভারতীয় বংশোদ্ভূত গুগল আধিকারিককে, ছেলেও গুলিবিদ্ধ, গ্রেপ্তার স্বামী
জর্জিয়ার ঘটনা। গত মঙ্গলবার রাতে আটলান্টার কব কাউন্টিতে শীতলদের বাড়ি থেকেই অভিযুক্ত স্বামী কার্ক বি জ়েশেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্ক আপাতত কব কাউন্টির জেলে বন্দি। পুুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে আটলান্টার কাছে স্মির্না শহরের একটি বাড়িতে গুলি চলার খবর পেয়েই পুলিশ যায় সেখানে। তারা দেখে, ঘরে গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন শীতল। আর বাড়ির বাইরে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় জেসনকে। তিনি হাসপাতালে ভর্তি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শীতলের।