Dilip Ghosh: হাতে পদ্ম, প্রার্থী ছাড়াই ভোটপ্রচারে দিলীপ - Bengali News | Loksabha Election 2024 Dilip Ghosh vote campaign for Agnimitra Paul - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh: হাতে পদ্ম, প্রার্থী ছাড়াই ভোটপ্রচারে দিলীপ – Bengali News | Loksabha Election 2024 Dilip Ghosh vote campaign for Agnimitra Paul

Spread the love

বিজেপি নেতা দিলীপ ঘোষ। Image Credit source: TV9 Bangla

মেদিনীপুর: এই জন্যই দিলীপ ঘোষ। প্রার্থী নেই, অথচ সেই প্রার্থীর হয়ে ভোট প্রচারে দেখা গেল তাঁকে। প্রার্থী ছাড়াই প্রচার করে গেলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগড় ব্লকের বেলদাতে রোড শো করেন দিলীপ। যদিও বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সেই রোড শোতে ছিলেন না। যদিও দিলীপ ঘোষের রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো।

মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। তাঁর প্রার্থী না হওয়া নিয়ে তাঁর অনুগামীদের মধ্যেই খারাপ লাগা ছিল। নানা মহলে নানা কথাও শোনা গিয়েছে।

এদিন সেই দিলীপ ঘোষই হাতে পদ্ম নিয়ে নামলেন রোড শোয়ে। প্রচার চালালেন অগ্নিমিত্রার সমর্থনে। এদিন হাতে পদ্মফুল নিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান দিলীপ। রাস্তার দু’পাশে উপস্থিত লোকজনের দিকে ফুল এবং চকোলেটও ছুঁড়ে দিতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন বেলদা কালী মন্দিরের সামনে থেকে রোড শো শুরু হয়। পুরো বেলদা বাজার পরিক্রমা করেন দিলীপ ঘোষ। মিছিলকে ঘিরে উন্মাদনা ছিল বিজেপির মধ্যে। তবে প্রার্থীকে ছাড়াই দিলীপ ঘোষের এদিনের এই প্রচার নিয়ে খোঁচা দিয়েছে শাসকদল। নারায়ণগড় ব্লক এসসি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন, হার জেনেই এই প্রচার। এসব নাটক। বিজেপি জিতবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *