সাতসকালে রাজ্য সড়কে হাতির দল, ভিড় জমাল উৎসাহী জনতা
শনিবার সাতসকালে চন্দ্রকোনারোড-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর ১৬ টি হাতির পাল। পশ্চিম মেদিনীপুর গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় রাস্তা পারাপার করছিল ওই দাঁতালের দল। তা দেখতে ভিড় জমায় উৎসাহী জনতা। ঝুঁকি নিয়ে কেউ কেউ আবার হাতির কাছাকাছি চলে যান ছবি তুলতে। হাতিগুলি রাস্তা পেরিয়ে ঘাগড়ার জঙ্গলে ঢুকেছে।