গোরু পাচারের নয়া ফন্দি, ময়নাগুড়িতে হাতেনাতে ধরলেন বিজেপি কর্মীরা
সেখানে দেখা যায়, তুসের বস্তার নীচে দশটি গোরুকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, গাড়িতে ঠাসাঠাসি করে গোরুগুলোকে কোনও ইঞ্জেকশন দিয়ে অবশ করে রাখা হয়েছিল যাতে নড়াচড়া করতে না পারে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। চালক সমেত গাড়িটিকে ময়নাগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।