গোয়েন্দা ‘কানাইচরণ’কে বড়পর্দায় নিয়ে আসছেন সৃজিত, নাম ভূমিকায় কোন অভিনেতা? - 24 Ghanta Bangla News
Home

গোয়েন্দা ‘কানাইচরণ’কে বড়পর্দায় নিয়ে আসছেন সৃজিত, নাম ভূমিকায় কোন অভিনেতা?

Spread the love

শুধু একটি গল্প নয়, লেখকের প্রায় সমস্ত গোয়েন্দা-কাহিনিই পড়ে ফেলেছেন সৃজিত। সেই পড়াশোনার পর বিভিন্ন গল্পের মধ্যে থেকে ‘কালাপানির দিশা’ বেছে নিয়েছেন তিনি। সেই গল্পকে কেন্দ্র করেই সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। এ বার লাখ টাকার প্রশ্ন কানাইচরণের ভূমিকায় দেখা যাবে কাকে?

এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন স্বয়ং পরিচালক। সৃজিত জানিয়েছেন, যিশু সেনগুপ্ত এ ছবিতে অভিনয় করবেন কানাইচরণের চরিত্রে। অঞ্জন দত্তের পরিচালনায় ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’, ‘ব্যোমকেশ বক্সী’ এবং ‘ব্যোমকেশ ও চিড়িয়াখানা’-সহ একাধিক ছবিতে তাঁকে ব্যোমকেশ হিসাবে পেয়েছে দর্শক। এ বার সম্পূর্ণ অন্য গোয়েন্দার জুতোয় পা গলাতে চলেছেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *