Vietnam Boat Accident: ভিয়েতনামে বড় দুর্ঘটনা, ভারতীয় পর্যটক নিয়ে উল্টে গেল নৌকা, বহু মৃত্যুর আশঙ্কা | Boat Carrying Indian Tourists Capsizes Near Vietnam's Phu Quoc Island, Indian Embassy Sets Up Control Room - 24 Ghanta Bangla News
Home

Vietnam Boat Accident: ভিয়েতনামে বড় দুর্ঘটনা, ভারতীয় পর্যটক নিয়ে উল্টে গেল নৌকা, বহু মৃত্যুর আশঙ্কা | Boat Carrying Indian Tourists Capsizes Near Vietnam’s Phu Quoc Island, Indian Embassy Sets Up Control Room

Spread the love

ভিয়েতনামে উল্টে গেল নৌকাImage Credit: x

হ্যানয়: ভিয়েতনামে বড় দুর্ঘটনা। ফুকুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে উল্টে গেল যাত্রীবাহী নৌকা। ওই নৌকাতে বেশিরভাগই ভারতীয় পর্যটক ছিল বলে জানা গিয়েছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে খবর নিশ্চিত করা হয়েছে। তবে, দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

আজ দুপুরের দিকে ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার সময় আন থোই উপকূলের সমুদ্র বেশ উত্তাল ছিল। যদিও বৃষ্টি হচ্ছিল না, তবুও সেই সময় পর্যটকবাহী নৌকা চলাচল করছিল। ওই নৌকাতে ৩২ জন যাত্রী ছিলেন বলে খবর। ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, “ফুকুয়ক দ্বীপের কাছে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভারতীয় পর্যটক নিয়ে একটি নৌকা উল্টে গিয়েছে। ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।” ভারতীয় দূতবাসের তরফে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করতে হো চি মিন সিটিতে ভারতীয় কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি হ্যানয়েও একটি পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। প্রয়োজনে সেখান থেকে তথ্য ও সাহায্যও পাওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস।

জোরকদমে চলছে উদ্ধারকাজ

দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। আশপাশে থাকা একাধিক পর্যটকবাহী নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। এই বিষয়ে নৌকার এক মাঝি জানান, তাঁরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান। তবে অনেক যাত্রী নৌকার ভিতরে আটকে পড়ায় উদ্ধারকাজে প্রাথমিক সমস্যা তৈরি হয়। তাঁর কথায়, খুব অল্প কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে, সেদেশের সরকারের তরফে এখনও পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরও ভিয়েতনামে বড় দুর্ঘটনা ঘটেছিল। ২০২৫ সালের জুলাইয়ে হা লং উপসাগরে একটি যাত্রীবাহী নৌকা ঝড়ের মধ্যে উল্টে যায়। ওই দুর্ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই ভিয়েতনামের পর্যটন এলাকায় নৌ-নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *