Leonel Messi |মেসির উপহারে নতুন জীবন! জানুন ফুটবলার মাইকি পাউলির গল্প - 24 Ghanta Bangla News
Home

Leonel Messi |মেসির উপহারে নতুন জীবন! জানুন ফুটবলার মাইকি পাউলির গল্প

Spread the love

কী এই ‘অরক্যাম মাইআই’ চশমা এবং এটি কী ভাবে কাজ করে?

মেসির দেওয়া এই চশমাটি কোনও সাধারণ চশমা নয়। এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) দিয়ে চলা একটি ম্যাজিক যন্ত্র। এটি দৃষ্টিহীন মানুষদের যে ভাবে সাহায্য করে:

• যে কোনও বই বা কাগজের লেখা পড়ে শুনিয়ে দিতে পারে।

• সামনে থাকা মানুষের মুখ চিনে নাম বলে দিতে পারে।

• ঘরের জিনিসপত্র বা চারপাশের জিনিস চিনতে পারে।

• টাকা, বাজার থেকে কেনা কোনও পণ্যের প্যাকেট বা রাস্তার সাইনবোর্ড চিনে নিতে সাহায্য করে।

• সব কিছু নিজে দেখে স্পিকারের মাধ্যমে কানে কথা বলে জানিয়ে দেয়।

এর ফলে দৃষ্টিহীন মানুষেরা অন্যের সাহায্য ছাড়াই অনেক কাজ একাই করতে পারেন।

রেটিনাইটিস পিগমেন্টোসা (RP) কী?

এটি চোখের একটি জন্মগত বা বংশগত রোগ। আমাদের চোখের ভিতরে ‘রেটিনা’ (চোখের পর্দা) থাকে, যা আমাদের দেখতে সাহায্য করে। এই রোগে রেটিনার ভিতরের ছোট ছোট কোষগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।

এর লক্ষণগুলো কেমন হয়?

• রাতকানা ভাব: প্রথমে রাতে বা অন্ধকারের মধ্যে দেখতে খুব কষ্ট হয়।

• পাশ দিয়ে না দেখা: সোজা তাকালে সামনের জিনিস দেখা গেলেও, চোখের কোণ দিয়ে বা পাশের জিনিস দেখা যায় না। এটাকে বলে ‘টানেল ভিশন’।

• অন্ধত্ব: ধীরে ধীরে চোখের মাঝখানের দেখার ক্ষমতাও চলে যায় এবং মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে।

সারা পৃথিবীতে প্রতি ৪,০০০ মানুষের মধ্যে ১ জনের এই রোগ হতে পারে।

এই চোখের রোগের কি কোনও চিকিৎসা আছে?

দুর্ভাগ্যবশত, রেটিনাইটিস পিগমেন্টোসা রোগটি পুরোপুরি ভালো করার মতো কোনও ট্রিটমেন্ট চিকিৎসা-বিজ্ঞানে আজও আবিষ্কার হয়নি। তবে চিকিৎসকেরা রোগটি যাতে তাড়াতাড়ি বেড়ে না যায়, তার জন্য কিছু চেষ্টা করেন:

১. লো-ভিশন রিহ্যাবিলিটেশন: কম আলোতেও যাতে কিছুটা কাজ চালানো যায়, তার প্রশিক্ষণ দেওয়া।

২. জিন থেরাপি: চোখের বিশেষ কিছু চিকিৎসার মাধ্যমে কোষ ভালো রাখার চেষ্টা করা।

৩. এআই বা আধুনিক প্রযুক্তি: মেসির দেওয়া ‘অরক্যাম মাইআই’ চশমার মতো আধুনিক যন্ত্র ব্যবহার করে জীবনকে সহজ করা।

ফুটবলই মাইকির আসল শক্তি

চোখের আলো চলে গেলেও মাইকি দমে যাননি। তিনি এখন মন দিয়ে ব্লাইন্ড ফুটবল খেলছেন। আর্সেনাল দলের মস্ত বড় ভক্ত মাইকির একটাই স্বপ্ন— একদিন তিনি ইংল্যান্ডের জাতীয় জার্সি গায়ে মাঠে নামবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *