Annapurna Yojana: অন্নপূর্ণার স্ট্যাটাস Under Process বা Payment Failed মানে কী? টাকা কি ঢুকবে? | Annapurna yojana status explained what under process and payment failed mean
কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা কি মিলবে? এই নিয়ে মানুষের মধ্যে নানা বিভ্রান্তি তৈরি হচ্ছে। যদিও, রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে সবটা জানিয়ে দেওয়া হয়েছে। যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের ভেরিফিকেশন হবে, আগেই জানিয়েছিল শুভেন্দু-সরকার। ইতিমধ্যেই সেই ভেরিফিকেশন (Annapurna Yojana Verification) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফোন করে বা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানিয়ে দিয়েছেন, যাঁরা যোগ্য, তাঁরা কেউ বাদ যাবেন না। কিন্তু, তারপরেও অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থেকে যাচ্ছে।
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার সময়, কারও দেখাচ্ছে আনডার এনকোয়ারি (Under Enquiry), কারও আবার দেখাচ্ছে আনডার প্রসেস (Under Process), আবার কারও পেমেন্ট ফেইলড (Payment Failed)। সেক্ষেত্রে যাঁদের স্ট্যাটার আন্ডার এনকোয়ারি, তাঁদের ভেরিফিকেশন চলছে। কিন্তু, এই আনডার প্রসেস বা পেমেন্ট ফেইলড নিয়ে অনেকের মনেই অনেক ধারণা তৈরি হচ্ছে। এই দুই ধরনের স্ট্যাটাস যাঁদের দেখাচ্ছে, তাঁরা কি আদৌ তিন হাজার টাকা পাবেন? অনেকের মনেই এই প্রশ্ন উঠছে।
আনডার প্রসেস মানে কী?
যদি আপনার অন্নপূর্ণা যোজনা আবেদনপত্রের স্ট্যাটাসে ‘Under Process’ দেখায়, তাহলে তার অর্থ হল আপনার জমা দেওয়া তথ্য বর্তমানে সরকারি স্তরে যাচাই ও প্রশাসনিক পর্যালোচনার মধ্যে রয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আপনার আবেদন এখনও প্রক্রিয়ায় রয়েছে এবং যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী আপডেট জানানো হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন।
পেমেন্ট ফেইলড
স্ট্যাটাস যদি পেমেন্ট ফেইলড দেখায়, তাহলে বুঝতে হবে সরকারের তরফে আবেদন গৃহীত হয়েছে কিন্তু কোনও কারণে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। । তার জন্য প্রথমেই দেখে নিতে হবে আপনার আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ঠিকভাবে লিঙ্ক (Aadhaar Seeding) রয়েছে কি না। অনেক ক্ষেত্রেই DBT-সংক্রান্ত সমস্যার কারণেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা হয়।
পেমেন্ট ফেইলড-এর কারণগুলি জেনে নিন
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) পরিষেবা সক্রিয় নাও থাকতে পারে। তার জন্য টাকা ঢুকতে সমস্যা হতে পারে।
আধারের তথ্যে অসঙ্গতি থাকলে সমস্যা হবে।
আবেদনপত্র বা রেশন কার্ডে থাকা নাম ও তথ্যের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা তথ্য না মিললে টাকা আটকে যেতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে টাকা ঢুকবে না। দীর্ঘদিন লেনদেন না হওয়া, KYC অসম্পূর্ণ থাকা অ্যাকাউন্টে লেনদেন ব্যর্থ হতে পারে।
কী করণীয়?
ব্যাঙ্কে যোগাযোগ করতে পারে। আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে নিশ্চিত করুন ঠিকভাবে ডিবিটি লিঙ্ক করা হয়েছে কি না বা KYC সম্পূর্ণ হয়েছে কি না তাও দেখে নিতে হবে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারে। ব্যাঙ্কে গিয়ে সমস্যার সমাধান না হলে আধার কার্ড, ব্যাঙ্কের পাসবই এবং আবেদনপত্রের রসিদ নিয়ে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) বা সাব-ডিভিশনাল অফিসার (SDO)-এর অফিসে যোগাযোগ করুন।