জোড়া মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি কাশ্মীরে, পহেলগামে আচমকা হড়পা বান, আতঙ্কে পর্যটকরা - 24 Ghanta Bangla News
Home

জোড়া মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি কাশ্মীরে, পহেলগামে আচমকা হড়পা বান, আতঙ্কে পর্যটকরা

Spread the love

জম্মু-কাশ্মীরের পহেলগামে আবার ঘনাল বিপদ। ফের আতঙ্কে পর্যটকেরা। তবে এ বার আতঙ্কের কারণ প্রকৃতি। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার পরপর দু’টি মেঘভাঙা বৃষ্টির (ক্লাউডবার্স্ট) ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এর জেরে শাঙ্গুস (Shangus) এবং পহেলগামের একাধিক এলাকায় আচমকা নেমে আসে ফ্ল্যাশ ফ্লাড বা হড়পা বান। প্রবল জলের তোড়ে ভেসে যায় রাস্তা। ফুলেফেঁপে ওঠে নদীগুলিও। হড়পা বানে হোটেলে জল ঢুকে যাওয়ায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সবাই সুরক্ষিত আছেন। কোনও প্রাণহানির খবর মেলেনি।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *