ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই - 24 Ghanta Bangla News
Home

ছাংতেকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল মুম্বাই

Spread the love

লালিয়ানজুয়ালা ছাংতের সঙ্গে পারস্পরিক সম্মতিতে পথ আলাদা হওয়ার কথা জানাল মুম্বাই সিটি এফসি। ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক সিজন ধরে খুব একটা ফর্মে নেই মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। একটা সময় দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল ট্রফির পাশাপাশি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। পরবর্তীতে অনায়াসেই সেই শিরোপা ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এমনকি গত মরসুমে ও অনবদ্য ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত থাকেনি সেই ছন্দ। যারফলে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের।

সেই সব ভুলে আসন্ন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর মুম্বাই শিবির। তবে গত কয়েক সপ্তাহে দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ফূর্বা লাচেনপার পাশাপাশি লালিয়ানজুয়ালা ছাংতের মতো ফুটবলারদের নাম। তবে কয়েকদিন আগেই লাচেনপার যোগদানের কথা জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল শিবির। এবার ছাংতে আসতে চলেছেন মোহনবাগানে। তার আগেই শুক্রবার সন্ধ্যায় ছাংতের বিদায়ের কথা জানিয়ে দিল মুম্বাই। বিশেষ বিবৃতির মধ্য দিয়ে বলা হয়েছে, ‘ মুম্বাই সিটি নিশ্চিত করছে যে, লালিয়ানজুয়ালা ছাংতে এবং ক্লাব পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের হয়ে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ জেতা এই ফুটবলার গত সাড়ে চার বছর ধরে এই আইল্যান্ডার্সের সাথে ছিলেন, যে সময়ে তিনি ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং অ্যাসিস্টের দিক থেকেও শীর্ষে ছিলেন।’

আরও বলা হয়, ‘ এই কঠিন সময়ে ক্লাবের প্রতি সর্বোচ্চ সম্মান ও পেশাদারিত্ব প্রদর্শনের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। যদিও এটি একটি সহজ সিদ্ধান্ত ছিল না, ক্লাব বিশ্বাস করে যে ক্লাবের দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব, অগ্রগতি এবং লিগের স্থিতিশীলতা সতর্কতার সাথে বিবেচনা করার পর তারা নিজেদের সর্বোত্তম স্বার্থেই এই সিদ্ধান্তটি নিয়েছে। বৃহত্তর ভারতীয় ফুটবল পরিমণ্ডলের প্রসারের সাথে সাথে, ক্লাবটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ভারতীয় ফুটবলের সাফল্য এর ক্লাব, প্রতিযোগিতা, খেলোয়াড়, সমর্থক এবং সকল সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত শক্তির উপর নির্ভর করে। ছাংতের জন্য শুভকামনা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *