কেরালায় ভূমিধসে মৃত্যু ভগবানপুরের যুবকের - 24 Ghanta Bangla News
Home

কেরালায় ভূমিধসে মৃত্যু ভগবানপুরের যুবকের

Spread the love

গত মার্চ মাসে একটি বেসরকারি সংস্থায় সার্ভেয়ারের কাজে কেরালায় গিয়েছিলেন রাকেশ। সম্প্রতি ওয়েনাড জেলার কাল্লাডি এলাকায় একটি টানেল নির্মাণের কাজ করছিলেন। ছেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন রাকেশের বাবা পৃথ্বীরাজ ও মা শ্যামশ্রী গুছাইত। এ দিন সকালে একমাত্র ছেলের দেহ উদ্ধারের খবর পাওয়ার পর থেকে বাকশক্তি হারিয়েছেন দু’জনেই। জানা গিয়েছে, ধসের খবর পেয়ে গ্রাম থেকে কয়েক জন কেরালায় রওনা হয়ে যান। দুর্ঘটনার খবর পাওয়ার পরে বৃহস্পতিবার রাকেশের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ভগবানপুরের বিধায়ক তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। এ দিন রাকেশের মৃত্যুর খবর পেয়ে মন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। রাজ্য সরকার মৃত যুবকের পরিবারের পাশে থাকবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *