রাতবিরেতে হাতির তাণ্ডব, আতঙ্কে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি - 24 Ghanta Bangla News
Home

রাতবিরেতে হাতির তাণ্ডব, আতঙ্কে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

Spread the love

শুধু হাসপাতাল কলোনিই নয়, একই রাতে হাতি দু’টি গঙ্গাজলঘাটি বাজার এলাকাতেও ঢুকে পড়ে। বাজার সংলগ্ন এলাকায় হাতির চলাচলের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিন ধরে হাতি দু’টি একই ভাবে লোকালয়ে ঢুকে পড়লেও, এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনও উদ্যোগ চোখে পড়েনি।

এলাকাবাসীর দাবি, বনদপ্তর অবিলম্বে হাতি দু’টির গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়ে নিরাপদ উপায়ে তাদের লোকালয় থেকে সরিয়ে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। তাঁদের আশঙ্কা, এ ভাবে গভীর রাতে বারবার জনবসতিতে হাতির প্রবেশ অব্যাহত থাকলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *