Asansol: CISF-এর 'মার', রাতভর প্রহারে মৃত্যু যুবকের - Bengali News | Asansol cisf Youth killed by CISF on suspicion of theft - 24 Ghanta Bangla News
Home

Asansol: CISF-এর ‘মার’, রাতভর প্রহারে মৃত্যু যুবকের – Bengali News | Asansol cisf Youth killed by CISF on suspicion of theft

Spread the love

সিআইএসএফের মারে মৃত্যু যুবকেরImage Credit source: TV9 Bangla

আসানসোল: কারখানায় চুরি করতে ঢুকে সিআইএসএফের হাতে ধরা পড়ে প্রহৃত দুই যুবক। মৃত্যু হয়েছে একজনের। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় ঘটেছে এই ঘটনা। সোমবার সকালে কারখানার বাইরে পাঁচিলের পাশে এলসি মোড়ের কাছে দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। একজন মারাত্মক জখম, অন্যজন মৃত। পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতের নাম ভিকি রুইদাস। হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ লডন।

স্থানীয় বাসিন্দাদের দাবি,  কুলটি কারখানায় লোহা চুরি করতে ঢুকেছিল তারা। ধরা পড়ে সিআইএসএফের হাতে। বেধড়ক পেটানো হয় ওই দুই যুবককে। রাতভর মারধর করার পর আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বাইরে ফেলে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *