Digha: দিঘায় আর নামা যাবে না সমুদ্রে, পর্যটকদের জন্য খারাপ খবর | Digha Sea Bathing Banned Till July 14 Due to Deep Depression; Police Issue Fresh Alert - 24 Ghanta Bangla News
Home

Digha: দিঘায় আর নামা যাবে না সমুদ্রে, পর্যটকদের জন্য খারাপ খবর | Digha Sea Bathing Banned Till July 14 Due to Deep Depression; Police Issue Fresh Alert

Spread the love

পূর্ব মেদিনীপুর: উইক এন্ড। তার মধ্যে বৃষ্টিভেজা মরশুম। অনেকেই এখন ছুটি কাটাতে যাচ্ছেন দিঘা-মন্দারমনি। দিঘাতে এখন এমনিতেই পর্যটকদের ভিড়। কিন্তু তাঁদের মন খারাপ। ফের মন খারাপ দিঘায় আগত পর্যটকদের সমুদ্র স্নানে মানা !জেলার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফের সৈকত নগরী দিঘায় মাইকিং শুরু করল পুলিশ। ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে সমুদ্র যাত্রা ও সমুদ্র স্নান ক্ষেত্রে আগামী ১৪ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই মর্মে অফিন বিকেলে সৈকত পাড়ে চলে মাইকিং।

এখনই বৃষ্টি থামার কোনও সম্ভাবনা নেই। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আরও বৃষ্টির ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। আজ, শুক্রবার সারাদিনই কলকাতা সহ দক্ষিণের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায়। শুধুমাত্র দক্ষিণে নয়, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি চলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। তার প্রভাবে আগামী ১৩ জুলাই পর্যন্ত বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *