Ayushman Card Apply: হোয়াটসঅ্যাপে ৫ মিনিটেই মিলবে আয়ুষ্মান কার্ড, আবেদন করুন এইভাবে | Ayushman Card on WhatsApp : Apply, Complete e KYC and Download Card from Home with Ayushman Sarathi - 24 Ghanta Bangla News
Home

Ayushman Card Apply: হোয়াটসঅ্যাপে ৫ মিনিটেই মিলবে আয়ুষ্মান কার্ড, আবেদন করুন এইভাবে | Ayushman Card on WhatsApp : Apply, Complete e KYC and Download Card from Home with Ayushman Sarathi

Spread the love

নয়া দিল্লি: আয়ুষ্মান কার্ড (Ayushman Card) তৈরি আরও সহজ হতে চলেছে। এবার সরকারি অফিসে না গিয়ে বাড়িতে বসেই তৈরি করতে পারবেন আয়ুষ্মান কার্ড। তাও আবার হোয়াটসঅ্যাপের (Ayushman Card in WhatsApp) মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি পরিষেবা চালু করা হয়েছে। নাম দেওয়া হয়েছে আয়ুষ্মান সারথি (Ayushman Sarathi)। আসলে এটি বিশেষ হোয়াটসঅ্যাপ চ্যাটবট (WhatsApp Chatbot)। এর মাধ্যমেই সহজে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে।

ন্যাশনাল হেলথ অথরিটি (NHA)এই চ্যাটবটটি তৈরি করেছে। এটি PM-JAY ডিজিটাল সিস্টেমের সঙ্গে API-বেসড ইন্টিগ্রেশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পরিষেবাটি চালু করেছে। এর মাধ্যমে ২৪ ঘণ্টাই রিয়েল-টাইমে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে কী কী পরিষেবা মিলবে?

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী,’আয়ুষ্মান সারথি’-র মাধ্যমে উপভোক্তারা যোগ্যতা যাচাই থেকে e-KYC সম্পূর্ণ করতে পারবে। কী কী সুবিধা মিলবে, জেনে নিন

  • PM-JAY-র জন্য যোগ্যতা যাচাই করতে পারবেন।
  • আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
  • e-KYC সম্পূর্ণ করতে পারবেন।
  • আধার লিঙ্ক করতে পারবেন।
  • আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।
  • PM-JAY কার্ড লক বা আনলক করতে পারবেন।
  • ৭০ বছর বা তার বেশি বয়সিরা বন্দনা কার্ড-সংক্রান্ত পরিষেবাও পাবেন।

এছাড়াও নিজের মেডিক্যাল হিস্ট্রি, ওয়ালেট ব্যালেন্স দেখা, কাছাকাছি তালিকাভুক্ত হাসপাতাল খোঁজা, অভিযোগ জানানো, অভিযোগের কতটা অগ্রগতি হয়েছে তা দেখা, অভিযোগ প্রত্যাহার, কল-ব্যাকের অনুরোধ এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ফিডব্যাক দেওয়ার সুবিধাও থাকবে।

স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই পরিষেবার ফলে সরকারি অফিসে যাওয়া বা কল সেন্টারের উপর নির্ভরতা অনেকটাই কমবে। একই সঙ্গে দ্রুত পরিষেবা, স্বচ্ছতা এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

কীভাবে হোয়াটসঅ্যাপে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন?

  • প্রথমে মোবাইলে 7290823838 নম্বরটি সেভ করুন।
  • এরপর ওই নম্বরে হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠাতে হবে।
  • চ্যাটবট থেকে একাধিক অপশন আসবে। সেখান থেকে ‘ক্রিয়েট আয়ুষ্মান কার্ড'(Create Ayushman Card) বেছে নিন।
  • মোবাইল নম্বর, আধার নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিন।
  • OTP দিয়ে ভেরিফিকেশন করুন এবং e-KYC সম্পূর্ণ করুন।
  • প্রক্রিয়া শেষ হলেই আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হয়ে যাবে।
  • একই চ্যাটবট থেকেই কার্ডটি ডাউনলোডও করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *