রেলযাত্রীদের জন্য বড় আপডেট, স্ক্রিনশট-পিডিএফে আর গ্রহণযোগ্য নয় টিকিট - 24 Ghanta Bangla News
Home

রেলযাত্রীদের জন্য বড় আপডেট, স্ক্রিনশট-পিডিএফে আর গ্রহণযোগ্য নয় টিকিট

Spread the love

ডিজিটাল টিকিটের (Indian Railways) অপব্যবহার এবং জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার জন্য অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু হলেও, এর সুযোগ…

ডিজিটাল টিকিটের (Indian Railways) অপব্যবহার এবং জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। যাত্রীদের সুবিধার জন্য অনলাইনে টিকিট বুকিং ব্যবস্থা চালু হলেও, এর সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে টিকিটের স্ক্রিনশট, PDF কপি বা ফরওয়ার্ড করা নথি ব্যবহার করে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ধরনের সমস্যা বন্ধ করতে এবার টিকিট যাচাইয়ের ক্ষেত্রে আরও কঠোর নিয়ম চালু করা হচ্ছে।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ট্রেনের টিকিটের PDF ফাইল, স্ক্রিনশট কিংবা WhatsApp-সহ অন্য কোনও মেসেজিং (Indian Railways) অ্যাপের মাধ্যমে পাঠানো কপি আর বৈধ হিসেবে গ্রহণ করা হবে না। টিকিট পরীক্ষার সময় কোনও যাত্রী যদি শুধুমাত্র এই ধরনের নথি দেখান, তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট করা হয়েছে। যাত্রীকে অবশ্যই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আসল টিকিট দেখাতে হবে।

রেলের নির্দেশ অনুযায়ী, যেসব যাত্রী RailOne অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত (Unreserved) আসনের টিকিট বুক করবেন, তাঁদের যাত্রার সময় ওই অ্যাপ খুলে টিকিট প্রদর্শন করতে হবে। শুধুমাত্র মোবাইলে সংরক্ষিত PDF, স্ক্রিনশট বা অন্য কারও পাঠানো টিকিটের কপি দেখিয়ে আর যাত্রা করা যাবে না। টিকিট পরীক্ষক প্রয়োজন মনে করলে যাত্রীর মোবাইলেই RailOne অ্যাপ খুলে বুক করা টিকিট দেখাতে হবে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হলো ডিজিটাল টিকিটের অপব্যবহার বন্ধ করা এবং টিকিট ব্যবস্থাকে আরও নিরাপদ করা। অনেক সময় দেখা যায়, একটি টিকিটের স্ক্রিনশট বা PDF একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রকৃত যাত্রী কে এবং টিকিটটি আদৌ বৈধ কি না, তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই ধরনের জালিয়াতি বা অনিয়ম ঠেকাতেই লাইভ টিকিট যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, RailOne অ্যাপ থেকে অসংরক্ষিত টিকিট কাটার পর যাত্রীদের সেই মোবাইল ফোনটি সঙ্গে রাখতে হবে, যাতে প্রয়োজনে টিকিট পরীক্ষকের সামনে অ্যাপ খুলে টিকিট দেখানো যায়। অন্য কোনও ব্যক্তির মোবাইল থেকে পাঠানো টিকিটের ছবি, WhatsApp-এ ফরওয়ার্ড করা কপি বা পুরনো সংরক্ষিত স্ক্রিনশট দেখালে তা আর গ্রহণ করা হবে না।

রেল কর্তৃপক্ষের মতে, ডিজিটাল ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন টিকিট ব্যবস্থায় যাত্রীদের সুবিধা যেমন বেড়েছে, তেমনই কিছু অসাধু ব্যক্তি এর অপব্যবহারের চেষ্টা করছেন। নতুন নিয়ম কার্যকর হলে টিকিটের আসল মালিক এবং বুকিংয়ের তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *