বিহারে সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বনকর্মীদের সঙ্গে সংঘর্ষ গ্রামবাসীর
পুলিশ এবং বন দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার বাল্মীকি টাইগার রিজ়ার্ভ এলাকায় উচ্ছেদ অভিযান চালান বিহারের বাগাহায় বন বিভাগের আধিকারিকরা। ওই সংরক্ষিত বনাঞ্চল থেকে জবরদখল উচ্ছেদের অভিযান চালানো হয় বাল্মিকীনগর বন এলাকার থাদি গ্রামের কাছে ধানহিয়ায়। সেখানেই গ্রামবাসীদের বাধার মুখে পড়তে হয় তাঁদের। সংঘর্ষের সময়ে আগুন লাগিয়ে দেওয়া হয় উচ্ছেদ অভিযান চালানোর জন্য নিয়ে যাওয়া আর্থ মুভারেও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি আহত হন এলাকার লোকজনও।
বিস্তারিত আসছে…