প্রোটোকলের বালাই নেই, বাজারে উবু হয়ে পটল বাছলেন কৃষিমন্ত্রী দুধকুমার, দেখে থমকালেন পথচারীরা
দুধকুমারকে যাঁরা চেনেন, তাঁরা বলেন, ‘মাটির মানুষ।’ মাটির কাছাকাছি থাকেন। সাধারণ মানুষের সঙ্গে মেশেন। মন্ত্রী হওয়ার পরেও অভ্যাস বদলাননি। আর এটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। কৃষিমন্ত্রীর বাজার করার ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকলেই প্রশংসায় পঞ্চমুখ। কেউ বলছেন, ‘এমনটাই তো হওয়া উচিত।’ আবার কারও মতে, ‘লোকটা দুধকুমার বলেই এটা সম্ভব।’