প্রতিভা নয়, শরীরের গঠন দেখে আমাকে সিনেমা কাস্ট করা হয়: অঞ্জলি
তিনি স্বীকার করেছেন, এখনও পর্যন্ত এমন কোনও সিনেমার প্রস্তাব তিনি পাননি, যেখানে তাঁর শরীরের গঠনকে একেবারেই গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এখনও এমন কোনও ছবিতে কাজ করার সুযোগ পাইনি, যেখানে আমার শরীর নিয়ে কোনও প্রসঙ্গই নেই। তবে আমি আশাবাদী, ভবিষ্যতে সেই সুযোগ আসবে।’