ট্রাম্পকে খুনের পরিকল্পনা ইরানের, আমেরিকাকে সতর্ক করল ইজ়রায়েল, কী বলছে পেন্টাগন?
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পেন্টাগনকে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছে ইজ়রায়েল। তাতেই ট্রাম্পকে হত্যার ইরানি ষড়যন্ত্রের বিস্তারিত তথ্যও দেওয়া হয়েছে বলে দাবি। এই দাবি সত্যি হলে, ওয়াশিংটন এবং ইরানের মধ্যে চলা সংঘাত আরও তীব্র হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।