কলের গায়ে জলের সাদা ছোপ, পরিষ্কার করবেন কোন উপায়ে?
লেবুর রস
হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসেরও সাহায্য নিতে পারেন। যাবতীয় দাগছোপ পরিষ্কার করে দিতে সহায়ক লেবুর রস। এতে থাকা সাইট্রিক অ্যাসিড কল, বেসিন ও সিঙ্কের জেল্লা ফিরিয়ে আনে। লেবুর রস দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো দেখাবে। নুন ও লেবুর রস কলের গায়ে মাখিয়ে রাখতে পারেন। কিংবা লেবুর খোসা কল ও বেসিন ঘষতে পারেন। ঘণ্টা তিনেক পরে গরম জল দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ।
বেকিং সোডা
বাথরুম ও রান্নাঘর পরিষ্কার করতে বেকিং সোডার জুড়ি মেলা ভার। ভিনিগার বা লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি কল, বাথরুমের টাইলস, এমনকী কমোডেও মাখিয়ে রাখতে পারেন। সারারাত মাখিয়ে রাখুন। পরদিন সকালে ধুয়ে নিন। আর পাইপের মুখেও এক বাটি বেকিং সোডা ঢেলে দিতে পারেন। এতে পাইপে জমে থাকা ময়লা এক নিমেষে পরিষ্কার হয়ে যাবে।