স্ক্রিনশট বা PDF Ticket আর বৈধ নয়, কী বলছে Indian Railways?
রেলের নির্দেশ অনুযায়ী, অসংরক্ষিত (Unreserved) আসনের টিকিট যাঁরা RailOne অ্যাপের মাধ্যমে বুক করেছেন, তাঁদের যাত্রার সময় RailOne অ্যাপ খুলে বুক করা টিকিট দেখাতে হবে। ওই টিকিটের PDF ফাইল, স্ক্রিনশট বা অন্য কারও পাঠানো টিকিটের কপি দেখিয়ে যাত্রা করা যাবে না।