ভিআইপি রোড যেন ভেনিস, বনেট ছুঁইছুঁই জলে ডুবল অ্যাপ-ক্যাব, স্ট্র্যান্ড রোডে ভাঙল গাছ - 24 Ghanta Bangla News
Home

ভিআইপি রোড যেন ভেনিস, বনেট ছুঁইছুঁই জলে ডুবল অ্যাপ-ক্যাব, স্ট্র্যান্ড রোডে ভাঙল গাছ

Spread the love

শুধু চলন্ত গাড়িই নয়, রাস্তার দু’ধারে থাকা দোকানপাট, খাবারের স্টলের সামনে থইথই অবস্থা। কোথাও দোকানের ভিতরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। দুর্যোগের দিনে ব্যবসাপত্তর লাটে ওঠার জোগাড়। বৃষ্টির ধারা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে রাস্তার জলের স্তর। তার মধ্যেই শামুকের গতিতে এগোচ্ছে যানবাহন। একের পর এক বাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সার দিয়ে দাঁড়িয়ে। অফিসে পৌঁছনোর তাড়ায় কেউ মোবাইলে বসকে বলছেন, ‘আর পাঁচ মিনিট।’ যদিও সেই পাঁচ মিনিট যে আধঘণ্টায় গড়াবে, তা তাঁরও জানা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *