S Jaishankar: পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, সব পক্ষকে সংযত থাকার পরামর্শ নয়া দিল্লির | India Expresses Concern Over Iran US Escalation, Urges Dialogue as Middle East Tensions Push Oil Prices Higher - 24 Ghanta Bangla News
Home

S Jaishankar: পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, সব পক্ষকে সংযত থাকার পরামর্শ নয়া দিল্লির | India Expresses Concern Over Iran US Escalation, Urges Dialogue as Middle East Tensions Push Oil Prices Higher

Spread the love

নয়া দিল্লি: পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা। বুধবার মধ্যরাতেই ইরানের উপর তীব্র হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা হামলা চালিয়েছে ইরানও (Iran-US Conflict)। এই হামলা-পাল্টা হামলার মধ্যে চরম উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি। বিশেষত পণ্যবাহী জাহাজ এবং আন্তর্জাতিক জলপথকে টার্গেট করার ঘটনা অত্যন্ত চিন্তার কারণ বলে বিবৃতি প্রকাশ করে জানিয়েছে বিদেশ মন্ত্রক (India on Iran-US Conflict)। একইসঙ্গে যুদ্ধের রাস্তা ছেড়ে সব পক্ষকে ফের আলোচনায় বসার আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

পশ্চিম এশিয়ার উদ্বেগজনক পরিস্থিতি

বুধবার মধ্যরাতে ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। অন্যদিকে, ইরানের আব্বাস বন্দর ও সিরিকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলা চালানো হয় কোনারক ও চাবাহার এলাকার কাছে। পাল্টা কুয়েত, বাহারিন-সহ একাধিক দেশের মার্কিন সামরিক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

বিদেশ মন্ত্রকের বার্তা

পশ্চিম এশিয়ার উদ্বেগ পরিস্থিতিতে ওমান, বাহারিন, কুয়েত-সহ একাধিক দেশে সফর করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্বাভাবিকভাবেই এই যুদ্ধ পরিস্থিতি নয়াদিল্লির বাড়তি উদ্বেগ তৈরি করছে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে, সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ভারত খুবই চিন্তিত। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর হামলার কারণে শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ভারত চায় সবপক্ষ যেন সংযত থাকে। সাধারণ মানুষের জীবনের সুরক্ষা যেন সুনিশ্চিত হয়।” বিদেশ মন্ত্রকের তরফে আলাপ-আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর বার্তা দেওয়া হয়েছে।

এদিকে, ফের আন্তর্জাতিক বাজারে ফের তেলের দাম বাড়তে শুরু করেছে। ব্যারেল প্রতি তেলের দাম পৌঁছল ৭৮.৭ ডলারে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে ধস নামতে শুরু করেছে। কমছে টাকার দাম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক-সহ একাধিক সংস্থার আশঙ্কা, এভাবে চলতে থাকলে ভারতের উন্নয়নের হার ব্যাপক ধাক্কা খাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *