নন্দীগ্রামে হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, উড়ল গেরুয়া আবির - 24 Ghanta Bangla News
Home

নন্দীগ্রামে হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত, উড়ল গেরুয়া আবির

Spread the love

রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হচ্ছে। এ বার নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-১ অঞ্চলে মোট আসন ১৫ টি। তার মধ্যে তৃণমূল ৮ এবং বিজেপি ৭টি আসন পেয়েছিল। তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান ছিলেন মৌমিতা মন্ত্রী এবং উপপ্রধান সুনীল বরণ জানা। মৌমিতা ইস্তফা দেওয়ার পর সাধারণ সভায় বিজেপির প্রধান হলেন নমিতা কয়াল পাত্র এবং উপপ্রধান শিবকালী ঘোড়াই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *