Calcutta High Court: ‘এত দ্রুততা কেন? সাধারণ একটা মানুষ এলে পুলিশ তো এত সক্রিয় হয় না?’, প্রশ্ন আদালতের, হাইকোর্টে স্বস্তি পেল কালীঘাট-তৃণমূল | Kalighat Trinamool Congress’s big relief in Calcutta High Court in Account Freeze Case
হাইকোর্টে তৃণমূলের মামলাImage Credit: TV9 Bangla
অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় বড় স্বস্তি কালীঘাটপন্থী তৃণমূলের। তৃণমূল বিধায়কের অভিযোগের ভিত্তিতে ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই অ্যাকাউন্টের টাকা ব্যবহার করার আর্জি জানিয়ে কলকাতৃা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল। বৃহস্পতিবার সেই মামলায় মিলল স্বস্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে আপাতত ওই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। কেন এত দ্রুত অ্যাকাউন্ট ফ্রিজ করা হল? কী এমন প্রমাণ মিলেছে? ভোটের আগে কেন অভিযোগ জানানো হল না? প্রশ্ন তুলেছেন বিচারপতি।
নিয়োগ করা হচ্ছে বিশেষ অফিসার, কী কাজ হবে তাঁর?
একজন বিশেষ অফিসার নিয়োগ করেছে হাইকোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। যে কোনও দু’জন, যাঁদের সই করার ক্ষেত্রে অনুমোদন আছে, তাঁরাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে তাঁকে। কাউন্টার সইও করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার।
সবিস্তারে আসছে…