মীরাকে নিয়ে আবেগপ্রবণ শাশুড়ি সুপ্রিয়া পাঠক! বললেন ‘তুই আমাদের হারিয়ে যাওয়া মেয়ে’
পুত্রবধূর প্রশংসা করে সুপ্রিয়া বলেন, ‘মীরা দেখতে যেমন সুন্দর, তেমন মনের দিক থেকেও ততটাই নরম। ও যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে, আমাদের কখনও মনেই হয়নি ও নতুন কেউ। আমার মনে হয়, ও সবসময়ই আমাদের পরিবারের অংশ ছিল। আমি মাঝে মাঝে মীরাকে বলি, তুই তো আমাদেরই হারিয়ে যাওয়া মেয়ে, যে আবার আমাদের কাছে ফিরে এসেছে। আমি কখনও মন থেকে অনুভবই করতে পারিনি যে ও আমার পুত্রবধূ।’