‘কারও প্রভাব খাটে না’, আর্জেন্তিনা-মিশর ম্যাচে VAR বিতর্কে মুখ খুললেন রেফারিদের প্রধান - 24 Ghanta Bangla News
Home

‘কারও প্রভাব খাটে না’, আর্জেন্তিনা-মিশর ম্যাচে VAR বিতর্কে মুখ খুললেন রেফারিদের প্রধান

Spread the love

জ়িকোর বাতিল হওয়া গোল নিয়ে কী বললেন কলিনা?

বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ৬২ মিনিটে মিশরের মোস্তাফা জ়িকোর করা গোল, যা VAR চেকের পরে বাতিল করেন রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির। রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময়ে মিশরের মারওয়ান আত্তিয়া আর্জেন্তিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ়কে ফাউল করেন।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে কলিনা বলেন, ‘যদি গোল হওয়ার আগে বিল্ড-আপে এমন কোনও ফাউল ধরা পড়ে, যা গোলের ক্ষেত্রে প্রভাব ফেলেছে, তা হলে VAR অন-ফিল্ড রিভিউ করে। ফাউলটি গোল থেকে কত দূরে হয়েছে বা কতক্ষণ আগে হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয় এ ক্ষেত্রে। ফাউল মানে ফাউলই। রেফারি মাঠে সেটি না দেখলেও, যদি VAR তা শনাক্ত করে, তা হলে হস্তক্ষেপ করতেই পারে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *