আর্জেন্তিনা-মিশর ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দু, কে এই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির? - 24 Ghanta Bangla News
Home

আর্জেন্তিনা-মিশর ম্যাচে বিতর্কের কেন্দ্রবিন্দু, কে এই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির?

Spread the love

চলতি বিশ্বকাপে অন্যতম সেরা কামব্যাকের নজির গড়েছে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনা। কিন্তু শেষ ষোলোয় মিশরের বিরুদ্ধে ওই ম্যাচে সবচেয়ে বেশি চর্চায় ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির (Francois Letexier) এবং তাঁর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত। মোহামেদ সালাহ্‌কে ফাউল থেকে মোস্তাফা জ়িকোর গোল বাতিল, রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। মিশর শিবিরের দাবি আর্জেন্তিনাকে বাড়তি সুবিধা দিয়েছেন রেফারি। তাই ম্যাচের ফল, আর্জেন্তিনার কামব্যাকের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছেন লেতেক্সির। কে এই রেফারি?

কে এই ফ্রাঁসোয়া লেতেক্সির?

৩৭ বছর বয়সি ফ্রাঁসোয়া লেতেক্সির UEFA-র এলিট ক্যাটিগরির রেফারি। ২০১৭ সাল থেকে ফিফার স্বীকৃত রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মূলত ফ্রান্সের শীর্ষস্তরের লিগে অর্থাৎ Ligue 1-এ ম্যাচ পরিচালনা করেন তিনি। রেফারিংয়ের পাশাপাশি পেশাগতভাবে তিনি একজন আইনজীবী। ভাড়া সংক্রান্ত বিরোধ ও বেআইনি দখলের যুক্ত মামলায় বিশেষজ্ঞ এই লেতেক্সির, এমনটাি জানা গিয়েছে একাধিক রিপোর্টে।

ফ্রাঁসোয়া লেতেক্সির কি বিশ্বের সেরা রেফারি?

২০২৪ সালে International Federation of Football History & Statistics-এর পক্ষ থেকে লেতেক্সিরকে বিশ্বের সেরা পুরুষ রেফারি হিসেবে নির্বাচিত করা হয়। ওই বছরেই তিনি ইউরো কাপের ফাইনাল পরিচালনা করেন। ইউরো ফাইনালে দায়িত্ব পাওয়া সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে ইতিহাসও গড়েন লেতেক্সির। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) এবং অলিম্পিক্সের ফুটবল ম্যাচে রেফারিংয়ের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

কেন বিতর্কে ফ্রাঁসোয়া লেতেক্সির?

সেই লেতেক্সির এবং অন্যান্য অফিসিয়ালদের নিয়ে গড়া রেফারিং টিমের বিরুদ্ধেই মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবো রিদা (Hany Abo Rida) ফিফার কাছে অভিযোগ জানান।

বিশ্বকাপে তিনি কি আর ম্যাচ পরিচালনা করবেন?

ফরাসি সংবাদমাধ্যম L’Equipe-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার রেফারিং কমিটির পক্ষ থেকে বিশ্লেষণ করা হবে লেতেক্সিরের পারফর্ম্যান্স। ম্যাচ অফিসিয়ালদের রিপোর্ট, Argentina vs Egypt ম্যাচে বিতর্কিত ঘটনাগুলির ভিডিয়ো ফুটেজ এবং তাঁর টেকনিক্যাল পারফর্ম্যান্স খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বিশ্বকাপে তিনি আর রেফারিং করবেন কি না।

তবে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধুমাত্র কোনও দেশের অভিযোগের ভিত্তিতে রেফারিকে সরানো সম্ভব নয়। কারণ ম্যাচ অফিসিয়াল নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফিফার রেফারিজ় কমিটির (FIFA Referees Committee) হাতে।

ফ্রাঁসোয়া লেতেক্সির কোন দেশের রেফারি?

তিনি ফ্রান্সের আন্তর্জাতিক ফুটবল রেফারি।

FIFA রেফারি হিসেবে কবে থেকে দায়িত্ব পালন করছেন?

২০১৭ সাল থেকে তিনি FIFA-র আন্তর্জাতিক রেফারি।

২০২৪ সালে কী সম্মান পেয়েছিলেন?

IFFHS-এর বিচারে বিশ্বের সেরা পুরুষ ফুটবল রেফারি নির্বাচিত হন।

মিশর কেন তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছে?

মিশরের দাবি, আর্জেন্তিনার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রেফারি পক্ষপাতদুষ্ট ছিলেন এবং VAR যথাযথভাবে ব্যবহার হয়নি।

FIFA কি অভিযোগ পেলেই রেফারিকে সরিয়ে দেয়?

না। FIFA Referees Committee ম্যাচ রিপোর্ট, ভিডিয়ো বিশ্লেষণ ও টেকনিক্যাল মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *