অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে ফের Operation Sindoor-এর উল্লেখ মোদীর
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উন্নত দেশ হওয়ার পথে দ্রুতগতিতে এগোচ্ছে ভারত। Make in India-র প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারতে তৈরি পণ্য এখন সারা বিশ্বের পরিচিতি পাচ্ছে। মোবাইল ফোন, বৈদ্যুতিন পণ্য, গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে ওষুধ ও ওষুধ সংক্রান্ত নানা পণ্য সারা বিশ্বে নিজের জায়গা তৈরি করছে বলে জানান তিনি।
মেলবোর্নে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের কথাও তুলে ধরেন। দুই দেশের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য, শিক্ষা, খনিজ সম্পদ, প্রতিরক্ষা এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। ভারতীয় প্রবাসীরা দুই দেশের সম্পর্কের অন্যতম শক্তিশালী সেতুন বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।