West Bengal NEWS Live Updates: বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত অন্যতম অভিযুক্ত, আজ পথে নামছেন মমতা | West Bengal Live Updates: Baruipur Case, Mamata Banerjee Rally, Murshidabad Doctors Show Cause and Latest News
এনকাউন্টারে মৃত বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তরImage Credit: TV9 Bangla
কলকাতা: বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের মৃত্যু হয়েছে এনকাউন্টারে। পুলিশের বন্দুক ছিনিয়ে সে গুলি চালিয়েছিল। পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। আবার বারুইপুরকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আবার প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগে ৭ চিকিৎসককে শোকজ করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ (বুধবার) হাইকোর্টের অনুমতিতে কলকাতায় মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।